ওযু ও তায়াম্মুমের মাসায়েল
সালাত অবস্থায় কারো ওযু নষ্ট হলে কী করা উচিত?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
কোন মুক্তাদির ওযু নষ্ট হলে তাকে নাকে হাত দিয়ে মসজিদ থেকে বের হতে হবে এবং নতুনভাবে ওযু করে সালাত আদায় করতে হবে। عَنْ عَائِشَةَ (رَضِي) أَنَّهَا قَالَتْ قَالَ النَّبِيُّ ﷺ إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ ثُمَّ لِيَنْصَرِفْ. আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ-এরশাদ করেছেন, যদি সালাতাবস্থায় তোমাদের কারো ওযু ভঙ্গ হয় তাহলে তাকে নাকে হাত দিয়ে বের হতে হবে এবং পুনরায় নতুনভাবে ওযু করে আসতে হবে। [সহীহ সুনানে আবু দাউদ, প্রথম খণ্ড, হাদীস নং-৯৮৫, মেশকাত নং-৯৪২]