ওযু ও তায়াম্মুমের মাসায়েল
তাহিয়্যাতুল ওযুর বিশেষ ফযীলত কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
তাহিয়্যাতুল ওযু জান্নাতে প্রবেশকারী আমল । عَنْ أَبِي هُرَيْرَةَ (رَضِي) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِابِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا ابِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ ذِكْرَ تَعَلُّيكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ. قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كَتَبَ لِي أَنْ أُصَلِّيَ. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহﷺ একদা ফজরের সালাতের পর বেলাল (রা) থেকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল! ইসলাম গ্রহণ ছাড়া কোন নফল আমলের ওপর তোমার বড় আশা হয় যে, তোমায় ক্ষমা করে দেয়া হবে? কেননা আমি বেহেশতে আগে আগে তোমার চলার আওয়াজ শ্রবণ করেছি। বেলাল (রা) বলেন, আমি এর চেয়ে বেশী আশান্বিত কোন আমল করিনি যে, দিবারাত্র যখনই ওযু করি তখন যা তৌফিক হয় সালাত আদায় করি। [বুখারী শরীফ : ১/৪৭০, হাদীস নং-১০৭৮] الستر