ওযু ও তায়াম্মুমের মাসায়েল
রান্না করা খাবার খেলে কি ওযু নষ্ট হবে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আশনে রান্না করা খাবার আহার করলে ওযু ভঙ্গ হবে না। তবে উটের গোস্ত খাওয়ার পর ওযু করা উত্তম। عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ (رَضِي) أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ أَنْتَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ إِنْ شِئْتَ تَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ. قَالَ أَنْتَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: نَعَمْ تَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ. জাবের ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল করীম ﷺ-এর নিকট (মাসয়ালা জানার উদ্দেশে) জিজ্ঞাসা করলেন, ছাগলের গোস্ত ভক্ষণ করলে আমাদেরকে ওযু করতে হবে কি? জবাবে রাসূলে করীম ﷺ বললেন, করতেও পার এবং নাও করতে পার। তারপর জিজ্ঞাসা করল, তাহলে উটের গোস্ত ভক্ষণ করলে কি ওযু করতে হবে? তখন রাসূলে মাকবুল ﷺ বললেন, হ্যাঁ, উটের গোস্ত ভক্ষণ করে ওযু কর। [মুখতাসাফ মুসলিম-আলবানী : হাদীস নং-১৪৬, মেশকাত নং-২৮৪]