ইখলাস ও নিয়ত
ব্যক্তির কর্ম কীসের উপর নির্ভরশীল?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ব্যক্তির কর্মের প্রতিফল নিয়তের ওপর নির্ভর করে। عَنْ عُمَرِ بْنِ الْخَطَّابِ (رَضِي) قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ . উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি যে, যাবতীয় কর্মের প্রতিফল নিয়তের ওপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়ার সুখ-শান্তি অর্জনের উদ্দেশ্যে হিজরত করবে সে তাই পাবে। আর যে ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করবে সে তাই পাবে। [সহীহ আল বুখারী (আরবী-বাংলা) : ১/১৯, হাদীস নং-১ (আধুনিক প্রকাশনী)] ব্যাখ্যা : এটা বুখারী শরীফের প্রথম হাদীস এবং এ হাদীসটি একই অর্থে বুখারী শরীফে মোট ৬ বার আছে।