ইখলাস ও নিয়ত
অনেক সময় ভাল কাজ করি। অতঃপর তার ফলে লোকমাঝে তার চর্চা হয়, আমার সুনাম ও সুখ্যাতি হয়। অথচ আমি মনে মনে তা চাইনি। তাতে কি তা বাতিল হয়ে যাবে?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
মনে সুনামের কামনা না থাকা সত্ত্বেও যদি মানুষের মাঝে কারো সুনাম হয়, তাহলে জানতে হবে এটা তার সত্ত্বর সওয়াব। তবে তাতে তার পরকালের সওয়াব বরবাদ হয়ে যাবে না। একদা রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করা হল; বলুন, ‘যে মানুষ সংকাজ করে, আর লোকে তার প্রশংসা ক’রে থাকে, (তাহলে এরূপ কাজ কি রিয়া বলে গণ্য হবে?)’ তিনি বললেন, “এটা মু’মিনের সত্ত্বর সুসংবাদ।” (মুসলিম)