ইখলাস ও নিয়ত
কোন কোন ভাল আমলের প্রশংসা শোনা গেলে তার ফলে কি ঐ আমল বাতিল গণ্য হয়?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
আমলকারীর নিয়তে প্রশংসা নেওয়ার নিয়ত না থাকলে প্রশংসনীয় আমল বাতিল হয় না। যেহেতু عَنْ أَبِي ذَرٍّ ۖ قَالَ : قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَرَأَيْتَ الرَّجُلَ الَّذِي يَفْعَلُ الْعَمَلَ مِمَّنْ الْخَيْرِ ، وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ ؟ قَالَ : (( تِلْكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ )) . رواه مسلم আবু যার ৷ হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ৷-কে জিজ্ঞাসা করা হল; বলুন, ‘যে মানুষ সংকাজ করে, আর লোকে তার প্রশংসা ক’রে থাকে (তাহলে এরূপ কাজ কি রিয়া বলে গণ্য হবে?)’ তিনি বললেন, “এটা মু’মিনের সত্ত্বর সুসংবাদ।” (মুসলিম)