ওযু ও তায়াম্মুমের মাসায়েল
ওযুর সূত্র পশ্চা কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ওযুর সূত্র পশ্চা নিম্নরূপ- عَنْ حُمَرَانَ أَنَّ عُثْمَانَ (رَضِىَ) دَعَا بِوُضُوءٍ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْشَرُ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ تَوَضَّأَ نَحْوَ وُضُوءِي هَذَا. হুমরান বর্ণনা করেন যে, উসমান (রা) ওযুর জন্য পানি নিলেন এবং প্রথমে কজ্জি পর্যন্ত উভয় হাত তিন তিনবার ধৌত করলেন। তারপর কুলি করলেন। এরপর নাকে পানি দিলেন এবং উত্তমরূপে পরিষ্কার করলেন। তারপর তিনবার মুখ ধৌত করলেন। তারপর কনুই পর্যন্ত প্রথমে ডান ও পরে বাম হাত তিনি তিন বার ধৌত করলেন। তারপর মাথাহ মাসেহ করলেন। অতপর টাখনু তথা ছোট গিরাসহ প্রথমে ডান পরে বাম পা তিন তিন বার ধৌত করলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহﷺকে এভাবেই ওযু করতে দেখেছি। [মুসলিম শরীফ : ২/৩, হাদীস নং-৪২৯]