ওযু ও তায়াম্মুমের মাসায়েল
ওযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো কতবার ধোয়া বৈধ?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ওযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো এক থেকে তিনবার পর্যন্ত ধোয়া জায়েয। এর চেয়ে অধিক ধুইলে শুনাহ হবে। عَنْ ابْنِ عَبَّاسٍ (رَضِي) قَالَ تَوَضَّأَ النَّبِيُّ ﷺ مَرَّةً مَرَّةً. ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন নবী করীম (রা) ওযু করার সময় ওযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো একবার একবার ধৌত করেছিলেন। [সহীহ আল বুখারী : ১/১১০, হাদীস নং-১৫৪] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ (رَضِي) أَنَّ النَّبِيَّ ﷺ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ. আবদুল্লাহ ইবনে যায়দ (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ওযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো দুই দুইবার ধৌত করেছেন। [সহীহ আল বুখারী : ১/১১০, হাদীস নং-১৫৫] عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ (رَضِي) قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ، فَرَأَاهُ ثَلَاثًا وَقَالَ هَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ. আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ (রা) থেকে বর্ণিত, এক বেদুইন রাসূলুল্লাহ-এর কাছে ওযু করার নিয়ম জানতে চাইল। তখন রাসূলুল্লাহ ﷺ তাঁকে তিন তিনবার সকল অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করে ওযুর নিয়ম দেখালেন। তারপর বললেন, এই হলো ওযু। যে ব্যক্তি এর চেয়ে অতিরিক্ত করবে সে অনিয়ম, সীমাভিক্রম ও অন্যায় করবে। [সহীহ সুনানে ইবনে মাজা : প্রথম খণ্ড, হাদীস নং-৩৩৯, মেশকাত নং-৩৮৩]