ওযু ও তায়াম্মুমের মাসায়েল
ওযুর সময় হাত ও পায়ের আঙ্গুল এবং দাড়ি খেলাল করা কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ওযুর সময় উভয় হাত ও উভয় পায়ের আঙ্গুলগুলো এবং দাঁড়িতে খেলাল করা সুন্নাত। عَنْ لَقِيطِ بْنِ صُبْرَةَ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَسْبِغُوا الْوُضُوءَ وَخَلِّلُوا بَيْنَ الْأَصَابِعِ وَبَالِغُوا فِي الْإِسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونُوا صَائِمًا. লকীত ইবনে ছাবুরাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, ভালভাবে ওযু কর, হাত পায়ের আঙ্গুলগুলো খেলাল কর। আর যদি রোজা না হয় তাহলে উত্তমরূপে নাকে পানি পৌছাও। [সহীহ সুনানে আবু দাউদ : প্রথম খণ্ড, হাদীস নং-১২৯] عَنْ عُثْمَانَ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ) أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُخَلِّلُ لِجَنَبَتَيْهِ فِي الْوُضُوءِ. উসমান (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ওযু করার সময় দাঁড়িকে খেলাল করতেন। [সহীহ সুনানে তিরমিযি, প্রথম খণ্ড, হাদীস নং-২৮]