ওযু ও তায়াম্মুমের মাসায়েল
জুনুবী বা অপবিত্র এর জন্য মাসেহ-এর সময়সীমা কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
জুনুবী তথা দেহ অপবিত্র হয়ে গেলে মাসেহ এর সময় শেষ হয়ে যায়। عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ (رَضِي) قَالَ نَوَضَأَ النَّبِيُّ ﷺ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ - মুগীরা ইবনে শোবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ওযু করার সময় মোজা ও জুতায় মাসেহ করেছিলেন। [সহীহ সুনান আল নাসায়ী : প্রথম খণ্ড, হাদীস নং-১২১; মেশকাত-৪৮৮] عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ (رَضِي) قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَنْ لَا نُنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ إِلَّا مِنْ جَنَابَةٍ وَلَكِنْ مِنْ غَائِطٍ وَوُضُوءٍ وَنَوْمٍ - ছফওয়ান ইবনে আসসাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আমরা সফরে (ভ্রমণে) থাকতাম তখন রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে তিনদিন তিনরাত মৌজা পরিধান করে রাখার আদেশ করতেন। পায়খানা প্রস্রাব বা তন্দ্রায় এই আদেশের পরিবর্তন হত না। তবে জানাবাত তথা স্ত্রী সহবাস ইত্যাদি কোন কারণে দেহ অপবিত্র হয়ে গেলে তখন মৌজা খুলে ফেলার হুকুম দিতেন। [সহীহ সুনানে তিরমিযি : প্রথম খণ্ড, হাদীস নং-৮৩, মেশকাত-৪৮৫]