ওযু ও তায়াম্মুমের মাসায়েল
তায়াম্মুমের নিয়ম কী?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
তায়াম্মুমের সুন্নাত পছ্তা- عَنْ عُمَارِ بْنِ يَاسِرٍ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ) قَالَ بَعَثَنِي النَّبِيُّ ﷺ فِي حَاجَةٍ فَاجْتَنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ، ثُمَّ آتَيْتُ النَّبِيَّ ﷺ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ. فَقَالَ : إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً ثُمَّ مَسَحَ الشَّمَالَ عَلَى الْيَمِينِ وَظَاهِرَ كَفِّيهِ وَوَجْهَهُ . আম্মার ইবনে ইয়াসার (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ আমাকে কোন এক কাজে পাঠিয়েছিলেন, তথায় আমার স্বপ্নদোষ হয়েছিল। আমি কোথাও পানি পাইনি। এ অবস্থায় আমি গোসলের জন্য তায়াম্মুমের নিয়তে চতুর্দশ জন্তুর মত কয়েকবার এদিক সেদিক মাটিতে গড়াগড়ি করলাম। অতঃপর নবী করীম ﷺ-এর নিকট ঘটনা খুলে বললাম, নবী করীম ﷺ আমাকে বললেন, তোমার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যেত যে, পবিত্র মাটিতে একবার হাত মেরে উভয় হাত এবং মুখমণ্ডলকে মাসেহ করে ফেলতে। অতঃপর রাসূল ﷺ তা করে দেখালেন। [মুসলিম শরীফ : ২/১২৯, হাদীস নং-৭০৩]