ওযু ও তায়াম্মুমের মাসায়েল
ওযুর শেষে কী করা উচিত?
০ বার পড়া হয়েছে১ মিনিটে পড়ুন
উত্তরদাতা আলেম
ওযুর শেষে নিম্নলিখিত দোয়া পড়া সুন্নাত। عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ (رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُسْبِغُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِنَّ اللَّهَ وَاحِدٌ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةَ بِدَخُلُ مِنْ أَيَّهَا شَاءَ. উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেছেন, যে ব্যক্তি যথাযথভাবে ওযু করে এই দোয়া পাঠ করবে- উচ্চারণ : আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারীকালাহু ওয়াআশহাদু আন্না মুহাম্মদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই, তার কোন শরীক নেই। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ ﷺ আল্লাহর বান্দা এবং রাসূল। সেই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত খোলা থাকবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা করে তা দিয়েই প্রবেশ করতে পারবে। [সহীহ মুসলিম, আবু দাউদ, সহীহ মুনানে ভিন্নমিজি : প্রথম খণ্ড, হাদীস নং-৪৮] اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنْ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ - আল্লাহুম্মাজয়ালনী মিনাত তাওয়াবীনা ওয়াজআলনী মিনাল মুতাহহিরীন। [ভিন্নমিথী হাদীস নং ৫৫]